প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৪:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামানে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিন আসনের পাঁচ উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচনের সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষত পরিস্থিতি মোকাবিলায় সজাগ ও দায়িত্ব পালন করবে।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের এ তথ্য জানান অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির উপ অধিনায়ক সাজ্জাদুল ইসলাম, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ প্রমুখ।
ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়ন আসন্ন নির্বাচনে মাঠে কাজ করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত করতে বিজিবি দৃঢ় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

















