প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪৭:১৬ প্রিন্ট সংস্করণ
মনোয়ার হোসেন রুবেল || দৈনিক চাঁপাই পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর-বাররশিয়া করিম হাজির গ্রামস্থ এলাকা। অভিযান চালিয়ে ১০ গ্ৰাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭:৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর-বাররশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি ইসলামপুর চর-বাররশিয়া হাজির গ্রামের সাজেমান আলী ছেলে মোঃ সেরাজুল ইসলাম (৪১) ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















