• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫১:১১ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (৫৩ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল নিসিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

     

    রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

     

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রামসংলগ্ন মনোহরপুর বিওপি এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ,

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রামসংলগ্ন চরবাগডাংগা বিওপি এলাকা থেকে ২টি গরু এবং নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে বাখেরআলী বিওপি’র অভিযানে ৫টি গরু জব্দ করা হয়।

     

    জব্দকৃত গরু ও নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। জব্দ করা নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

     

    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content