প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১৩:০৭ প্রিন্ট সংস্করণ
আব্দুল হক || বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য (চারঘাট-বাঘা- রাজশাহী-৬) আবু সাইদ চাঁদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী অফিসার মনসুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) শাম্মী আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ (এমপি) বলেন, আমার নির্বাচিত এলাকায় কোন রকম মাদক ব্যবসা, সুদের ব্যবসা, ইমু বিকাশ হ্যাকিং করে অর্থ আত্মসাত, পুকুর খনন করা চলবেনা । এগুলো যারা করবে এগুলো কে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না । তারা যে দলেরই হোক না কেন।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িত আছে তাদের ধরে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিচ্ছি। মাদক কারবারির বিষয়ে কোন সুপারিশ চলবেনা বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।। চারঘাট-বাঘার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক,পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনব চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার তহরা হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) সিদ্দিকুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল, উপজেলা বন সংরক্ষক (অঃদাঃ): মাহবুব ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার: শফিকুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,উপজেলা যুব উন্নয়ন অফিসার (অঃদাঃ)এম.এম.এন জহরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী, এলজিইডি এজাজুল আলম,নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ , ডিজিএম, বাঘা জোনাল অফিস মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সাব-রেজিস্ট্রার, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার ইকবাল হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সোহেল রানা,ম্যানেজার, পল্লী সঞ্চয় ব্যাংক মনিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম,সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য,আব্দুল মোমেন,উপজেলা আইসিটি অফিসার আব্দুল কুদ্দুস, , তথ্যসেবা কর্মকর্তা নুসরাতজাহান,সহকারী প্রকৌশলী, বিএমডিএ হানিফ ইকবাল,বাঘা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম সহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও গনমাধ্যম কর্মিবৃন্দ।

















