• Uncategorized

    ঈদের আনন্দ ভাগাভাগি: বাঘায় ৭০ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাকিব খান

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১১:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের যুবক রাকিব খান অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি চিনি, আধা কেজি লাচ্ছা সেমাই এবং একটি দুধের প্যাকেট।

    ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে রাকিব খান সব সময়ই আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।

    রাকিব খান বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন। সমাজের অনেক পরিবার রয়েছে যারা অর্থকষ্টের কারণে ঈদের আনন্দ ঠিকমতো উপভোগ করতে পারে না। আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করা সম্ভব হবে।”

    তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

    আরও খবর

    Sponsered content