• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৫:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||

    চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ ফুয়েদৈনিকল স্টেশনের যন্ত্রাংশ পর্যাপ্ত জ্বালানি না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ফিলিং স্টেশনের ট্যাংকে অন্তত ৭৫০ লিটার জ্বালানি মজুদ রাখা বাধ্যতামূলক হলেও, বর্তমান সংকটের কারণে অনেক মালিক তা মানতে পারছেন না বলে জানিয়েছেন বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক আজিজুল হাকিম।

    মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় এলাকার মেসার্স হোসেন ফিলিং স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

     

    আজিজুল হাকিম বলেন, “ফুয়েল স্টেশনের ট্যাংকে ন্যূনতম ৭৫০ লিটার জ্বালানি মজুদ থাকা আইনত বাধ্যতামূলক। এর চেয়ে কম তেল থাকা অবস্থায় পাম্প চালালে ওজনে কম পাওয়ার সম্ভাবনা থাকে এবং যন্ত্রাংশ নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ ও মালিকদের সতর্ক করছি। তবে এই সমস্যার স্থায়ী সমাধানে সরবরাহ সংকট দূর করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জরুরি।”

     

    এদিকে পাম্প মালিকরা জানিয়েছেন, তাঁরা বর্তমানে চরম সংকটে দিন পার করছেন। একদিকে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে প্রয়োজনীয় মজুদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার শিকার হতে হচ্ছে। পর্যাপ্ত তেল না থাকায় যন্ত্রাংশ বিকল হওয়ার শঙ্কা এবং প্রশাসনিক চাপ—এই দুই কারণে ব্যবসায়ীরা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন বলে দাবি করেছেন তাঁরা।

    আরও খবর

    Sponsered content