প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ
মনোয়ার হোসেন রুবেল || দৈনিক চাঁপাই পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (৫৩ বিজিবি)-এর পৃথক দুইটি অভিযানে ১০ টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (০২ মার্চ) সকাল ৬:৩০ মিনিট হতে ৮টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, অভিযানে সদর উপজেলার ৫৩ বিজিবির অধীনস্থ চর বাগডাঙ্গা বিওপি সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম হইতে ৮টি এবং বাখের আলী চরবাডাঙ্গার চাচ্চুর চর হতে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে । এছাড়াও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

















