• Uncategorized

    দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আহাদুজ্জামান হিমেল চৌধুরী

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ৬:১০:১২ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট ||

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মেসার্স হিমেল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ আহদুজ্জামান  হিমেল চৌধুরী।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
    শুভেচ্ছা বার্তায় হিমেল চৌধুরী বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে এক অনাবিল আনন্দের বার্তা। আমি দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

    তিনি আরও বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। হিংসা-বিদ্বেষ ও ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন নিরাপদ ও সুস্থতার সাথে ঈদ উদযাপন করতে পারে, আমি সেই কামনাই করছি।”

    মোঃ আহাদুজ্জামান হিমেল চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও ভ্রাতৃত্বের সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। মহান আল্লাহ আমাদের সহায় হোন এবং আমাদের জীবনকে ঈদের খুশি ও উৎসবের জোয়ারে ভরিয়ে দিন।”
    পরিশেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে আবারও সবাইকে জানানা— “ঈদ মোবারক”

    আরও খবর

    Sponsered content