• Uncategorized

    বাঘায় ১৫০ বিধবা ও দুস্থ পরিবারকে ঈদ উপহার দিলেন ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ , ৪:১১:৫৪ প্রিন্ট সংস্করণ

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০ জন বিধবা ও অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিজ বাড়ি থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    ৬ নং ওয়ার্ডের সকল বিধবা, একাকী মা ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং আনন্দভরা মুহূর্ত পৌঁছে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী।

    উপহারপ্রাপ্তরা জানান, ইউপি সদস্যের এই ছোট্ট সহায়তা তাদের জন্য ঈদের আনন্দ দ্বিগুণ করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল কাদের মোল্লার প্রতি।

    ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা বলেন,“মানুষকে সাহায্য করার আনন্দ এক অপরিসীম অনুভূতি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বিধবা ও দুস্থদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি হলো মানুষের মধ্যে স্নেহ ও সহমর্মিতা জাগ্রত করার উপলক্ষ।”

    তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে বাঙালি সমাজের প্রতিটি মানুষ উৎসবের খুশি উপভোগ করতে পারে।

    আরও খবর

    Sponsered content