• মাদক ও চোরাচালান

    ভোলাহাটে ডিএনসি’র অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১:২২:১৭ প্রিন্ট সংস্করণ

    মনোয়ার হোসেন রুবেল || দৈনিক চাঁপাই পোস্ট,

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা (আলীর মোড়) গ্রামস্থ এলাকা অভিযান চালিয়ে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য)) গ্ৰাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

     

    রবিবার (০১ মার্চ) সকাল ৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা আলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

     

    আটকৃত ব্যক্তি বটতলা আলীর মোড় এলাকার মজিবুর মোঃ রহমান এর ছেলে, মোঃ মতিউর রহমান ( ৩০)

    ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫.৩০ (পাঁচ দশমিক তিন শূন্য) গ্রাম হিরোইন ও ১ (একটি) হিরোইন পরিমাপক ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়েছে।

     

    এ ঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content