• মাদক ও চোরাচালান

    ভোলাহাটে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ২ মার্চ ২০২৬ , ১১:০৩:২৫ প্রিন্ট সংস্করণ

    মনোয়ার হোসেন রুবেল || দৈনিক চাঁপাই পোস্ট,

     

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্ৰাম এলাকা অভিযান চালিয়ে ৩০পাস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

     

    সোমবার (০২ মার্চ) সকাল ৮:১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্ৰাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

     

    আটকৃত নারী মুন্সিগঞ্জ গ্ৰামের মোঃ বাবলুর স্ত্রী

    মোসাঃ রুবিনা খাতুন (৩৯) ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

     

    এ ঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content