• মাদক ও চোরাচালান

    শিবগঞ্জে ৫৩ বিজিবি’র বড় সাফল্য: ৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

      প্রতিনিধি ৯ মার্চ ২০২৬ , ৫:১১:৩২ প্রিন্ট সংস্করণ

    ডেক্স রিপোর্ট: দৈনিক চাঁপাই পোস্ট ||

     

    শিবগঞ্জে ৫৩ বিজিবি’র বড় সাফল্য: ৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

    সোমবার (৯ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে এক বিশেষ অভিযানে শিবগঞ্জ উপজেলার বুগলাউরি ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করা হয়।

    বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩,০৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ০৪ লক্ষ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য যে, সীমান্ত সুরক্ষায় ৫৩ বিজিবি গত তিন মাসে ব্যাপক সাফল্য দেখিয়েছে। এই সময়ের মধ্যে একজন আসামিসহ ২৩২ বোতল ফেনসিডিল, ৩৮৯ বোতল মদ, ১৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭৫৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইঞ্জিন চালিত নৌকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।

    তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে আসন্ন ঈদ মৌসুমে জ্বালানি ও মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকা এবং নদী পথে বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। একই সাথে গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।”

    আরও খবর

    Sponsered content