• আইন-আদালত

    সরকারি দাম অমান্য করে জ্বালানি বিক্রি, বাঘায় দুই ব্যবসায়ীকে জরিমানা

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ৩:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    আব্দুল হক বাঘা রাজশাহী প্রতিনিধিঃ

     

    রাজশাহীর বাঘা উপজেলায় ফিলিং স্টেশন ও অন্যান্য জ্বালানি তেলের দোকানসমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

     

     

    অভিযানকালে ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানে লাইসেন্স, তেলের মজুদ এবং সরকার নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি বিধি-নিষেধ মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

     

    মনিটরিং চলাকালে অধিক মূল্যে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে মনিগ্রাম বাজারের মেসার্স রিয়াজ ওয়েল সেন্টার ও অন্য আরেক তেল ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

     

    উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content