• মাদক ও চোরাচালান

    সোনামসজিদ সীমান্তে পায়ুপথে স্বর্ণ পাচারকালে যুবক আটক

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৬ , ৮:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট, নিউজ ডেক্স ||

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি সীমান্ত দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মো. সানি মাই নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

    বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে সোনামসজিদ আইসিপিতে নিয়মিত তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক সানি মাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

    বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে সানি মাই সীমান্ত পার হওয়ার সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। বিজিবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পায়ুপথে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথে দুটি স্বর্ণের বারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

    চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, উদ্ধারকৃত স্বর্ণগুলো খাঁটি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, আটক ব্যক্তিকে মামলা দিয়ে রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, “রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে।

    আরও খবর

    Sponsered content