• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ নারী গ্রেফতার

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১:০০:২২ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

    চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক তৈরির সরঞ্জাম (ওয়াশ) ও চোলাইমদসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

     

    রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত নারী মোসা: পারভিন বেগম (৪৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ডাঙ্গাপাড়া গ্রামের মো: তাছেম আলীর স্ত্রী।

     

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন ডাঙ্গাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পারভিন বেগমের হেফাজত থেকে ২৫০ লিটার ওয়াশ (মাদক তৈরির উপকরণ) এবং ২.৫ লিটার তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

     

    এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত নারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

     

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content