• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১:১৬:১৮ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ রাজ কুমার (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

     

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজ কুমার ওই গ্রামের মৃত যোগিন্দ্র রবিদাসের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ দল সকালে যোগীবাড়ি এলাকায় রাজ কুমারের বাড়িতে অভিযান চালিয়ে, তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

    এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

     

    মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান

    আরও খবর

    Sponsered content