• Uncategorized

    দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সূচিতে পরিবর্তন: খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ৯:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক|| দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের সব দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

     

    আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

     

    এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল), মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টায় সব দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়িক ক্ষতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা প্রয়োজনে সকালে দেরি করে দোকান খুলে রাতে অন্তত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন।

     

    ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেনাকাটার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ সাশ্রয় এবং জনভোগান্তি কমানোর ভারসাম্য রক্ষা করতেই এই সমন্বয় করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content