

দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত বিড়ির মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মসলা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।