

দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মো. লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় লালচাঁনের হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লালচাঁন চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।