

দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মো. সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সুফিয়ানের হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুফিয়ান শিবগঞ্জ উপজেলার তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।