• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ৮:০৭:৫২ প্রিন্ট সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

     

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

     

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর-মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল সদর উপজেলার উপর-রাজারামপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

     

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি মোটরসাইকেলে থাকা ফয়সাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     

    আরও খবর

    Sponsered content