প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫১:২৭ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র আওতাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।


















