প্রতিনিধি ১৯ মার্চ ২০২৬ , ৬:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক, দৈনিক চাঁপাই পোস্ট||

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক ও কৃষক ও ক্ষেত মজুর সমিতি সাধারণ সম্পাদক ও অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহিন আকতার
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। শুভেচ্ছায় শাহিন আকতার বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে এক অনাবিল আনন্দের বার্তা। আমি দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। হিংসা-বিদ্বেষ ও ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন নিরাপদ ও সুস্থতার সাথে ঈদ উদযাপন করতে পারে, আমি সেই কামনাই করছি।”
মোঃ শাহিন আকতার আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও ভ্রাতৃত্বের সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। মহান আল্লাহ আমাদের সহায় হোন এবং আমাদের জীবনকে ঈদের খুশি ও উৎসবের জোয়ারে ভরিয়ে দিন।”
পরিশেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে আবারও সবাইকে জানানা— “ঈদ মোবারক”

















