প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৯:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট, ডেস্ক ||

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ, ২০২৬) সকালে উপজেলার বংপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বংপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের ছেলে মোঃ তারেক রহমান (৪২) এবং তার স্ত্রী মোসাঃ মর্জিনা খাতুন (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই দম্পতির কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।মাদকবিরোধী এই ধরনের অভিযান জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

















