• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল এসকফসহ যুবক গ্রেফতার

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ১২:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||

     

    চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ‘এসকফ’ (Eskuf)-সহ আলী হাসান ওরফে হায়দার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

    অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১:০০টা থেকে ১:৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃত আলী হাসান সুনামগঞ্জ জেলার দিরাই থানার নুয়ারচর গ্রামের আলী আমজদ খানের ছেলে।

    অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    আরও খবর

    Sponsered content