• Uncategorized

    চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ৪:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট | নিউজ ডেক্স 

     

    চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন (২.৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রুমালী খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।

     

    মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মো. নইমুর আলির মেয়ে।

    ডা. রুমালী খাতুন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে অত্যন্ত গুরুতর অবস্থায় মাসুদাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ার্ডে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। বর্তমানে হাসপাতালে ৪৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত তিন মাসে জেলায় হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে।

     

    আরও খবর

    Sponsered content