• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ নারী আটক

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১০:১২:১৩ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক || চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাস্থ দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওবাইদুল হকের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল বিকেল ৩টা ৪৫ ঘটিকার সময় সদর মডেল থানাধীন দুর্গাপুর বাগানপাড়া গ্রামস্থ বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে মোছাঃ সাবিনা বেগমকে (৩৪) আটক করা হয়।

    আটককৃত সাবিনা বেগমের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাবিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপর রাজারামপুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী। ডিবি পুলিশ জানায়, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content