প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৮:৫০:০৩ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ৩০ লিটার চোলাইমদ উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল ) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন ইমামনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোসাঃ আমিনা খাতুন (৪৭)। নামে এক নারী কে আটক করা হয়েছে তিনি ইমামনগর গ্রামের বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযানে তার স্বামী মোঃ কবির আলী (৪৭) পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামীকে আটক করা হয়
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

















