• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

      প্রতিনিধি 20 November 2026 , 6:54:29 প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

     

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

     

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।

     

    তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও সব ধরনের অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content