• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু জব্দ

      প্রতিনিধি 20 November 2026 , 6:06:43 প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

     

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মণ্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

     

    ৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করে। জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content