প্রতিনিধি 20 November 2026 , 8:30:10 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৫০ পিস শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত শাড়ি ও চাদরের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



































