• মাদক ও চোরাচালান

    নাচোলে ডিএনসির অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক

      প্রতিনিধি 25 November 2026 , 2:53:33 প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

     

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

     

    বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

     

    আটক শিখা খাতুন ওই এলাকার বাসিন্দা। তিনি মৃত আস্তারুল ইসলামের স্ত্রী।

     

    ডিএনসির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

     

    বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

    আরও খবর

    Sponsered content