• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

      প্রতিনিধি 25 November 2026 , 5:45:33 প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

     

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলপাড়া থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

     

    বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলীনগর রেলপাড়া মসজিদসংলগ্ন কামাল ইলেকট্রনিক্স ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

     

    পুলিশের এজাহার সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই সেলিম রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শুক উদ্দিনকে আটক করা হয়।

     

    পরে তাঁর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

     

    গ্রেপ্তার শুক উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলপাড়া এলাকার মৃত মোক্তার হোসেন নাছুর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কথা এজাহারে উল্লেখ রয়েছে।

     

    আরও খবর

    Sponsered content