• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ 

      প্রতিনিধি 27 November 2026 , 9:46:55 প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দ করা মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

     

    শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।

     

    একই দিন ভোর ৫টা ২০ মিনিটে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করে রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল। গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

     

    ৫৩ বিজিবি জানায়, জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content