প্রতিনিধি 28 November 2026 , 9:53:32 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, এ ঘটনায় আলমাস (৪৬) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।
গ্রেপ্তার হেলাল নামো মুশরীভূজা গ্রামের মৃত আসকার আলীর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



































