প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ৯:৩২:৪১ প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক||

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় একটি ট্রাকসহ ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ট্রাক নম্বর WB65-D-8924 তল্লাশি করে পাথরের নিচে ত্রিপল মোড়ানো ২০ বস্তা থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত সিরাপের মধ্যে রয়েছে Eskuf DX ৩ হাজার ৮৯৭ বোতল এবং Fairdyl ২ হাজার ৩৮ বোতল।
বিজিবি আরও জানায়, ট্রাকটির সিএন্ডএফ প্রতিষ্ঠান আলম এন্ড সন্স এবং আমদানিকারক প্রতিষ্ঠান প্রীতম এন্টারপ্রাইজ। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ট্রাক ও সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















