• Uncategorized

    নবাবগঞ্জ সরকারি কলেজে বিএনসিসির উদ্যোগে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ২:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ

     দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবাবগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ইতিহাস) ও পিইউও বিএনসিসি জনাব মো. এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম।

    কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

    বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই যুব সমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    সভায় শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

     

    আরও খবর

    Sponsered content