• Uncategorized

    ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বছুর প্রদর্শনী প্রতিযোগিতা

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ৪:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি || রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা ফুটবল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে মাংস ও দুধ বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এ প্রতিযোগিতায় গোদাগাড়ী ও চাপাই সদর উপজেলার শতাধিক বাছুর অংশগ্রহন করে । ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে তাদের উৎপাদিত বাছুর প্রদর্শন করেন।

    প্রতিযোগিতায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কবীর উদ্দীন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক এমরান আলী প্রাং, গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, একই বিভাগের প্রতিষ্ঠাতা ডীন প্রফেসর ড. মো. জালাল উদ্দীন সরদার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রাজশাহীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোবাশ্বার হুসাইন পলাশ, এরিয়া সেলস ম্যানেজার মোঃ ইউনুস আলী, রাজশাহী রিজিয়ন ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ হেলাল উদ্দিন মন্ডল প্রমুখ।

    ‘ভাল জাতেই ভবিষ্যত গড়ে’ শ্লোগানে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক খামারী অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় ৬০টি বাছুর প্রদর্শিত হয়। তারমধ্যে ১৮ টি বাছুরের খামারীকে পুরস্কৃত করা হয়েছে।

    এছাড়াও উপস্থিত সকল খামারীকে সৌজন্য পুরস্কার প্রদান করেন আয়োজক ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। পরিশেষে সন্ধ্যায় সুখের খনি নাটক প্রদর্শন করা হয় ।

    আরও খবর

    Sponsered content