• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ , ৮:১৭:১৩ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক ||

    চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দকৃত এসব মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মনোহরপুর গ্রাম এলাকা থেকে মোবাইল ফোনগুলো জব্দ করে। এলাকাটি মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অন্তর্ভুক্ত।
    বিজিবি জানায়, সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়-এ জমা দেওয়া হয়েছে।

     

    এদিকে, গত তিন মাসে পৃথক অভিযানে চারজন আসামিসহ মদ, ফেন্সিডিল, নেশাজাতীয় সিরাপ, ট্যাবলেট, গরু, মহিষ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।
    লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে।

    আরও খবর

    Sponsered content