• মাদক ও চোরাচালান

    চাঁপাইনবাবগঞ্জে ৭৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৬:১৬:২৯ প্রিন্ট সংস্করণ

    দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

     

    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বাবু ইসলাম ওরফে বাবু (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল (আদিনা কলেজপাড়া) এলাকার মো. আবু বক্করের ছেলে।

     

    র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মনাকষা ইউনিয়নের বনকুল আদিনা কলেজ গেটসংলগ্ন সড়কে মাদক কেনাবেচা চলছে।

     

    পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাবু ইসলামকে আটক করেন। তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা চারটি নীল প্যাকেটে মোট ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content