প্রতিনিধি 23 November 2026 , 12:12:13 প্রিন্ট সংস্করণ
দৈনিক চাঁপাই পোস্ট ডেস্ক |


চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) ও মো. শিহাব উদ্দীন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল হাকিম ওরফে মানিকুল চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে। অপর গ্রেপ্তার শিহাব উদ্দীন একই ইউনিয়নের ছোট গোঠাপাড়া এলাকার মো. ইসাহাকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



































